শিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতির মূলহোতা ছাত্রলীগ নেতা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের ভর্তি পরীক্ষায় গতকাল প্রক্সি দেওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ৷ গ্রেফতার হওয়া বায়েজিদ খান নামের এক প্রক্সিদাতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে জালিয়াতি চক্রের মূলহোতার নাম৷

তার ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় 'প্রক্সি' দেওয়ার জন্য 'এক্সপার্ট' হিসেবে তাদেরকে ভাড়া করে আনেন।

জিজ্ঞাসাবাদ করার সময় ধারণ করা এক মিনিটের একটা ভিডিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে। ভিডিওটি গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে গ্রেফতার হওয়া প্রক্সিদাতাদের জিজ্ঞাসাবাদের সময় ধারণ করা হয়।

ওই ভিডিওতে দেখা যায়, 'প্রক্সিদাতা'কে জিজ্ঞাসা করা হচ্ছে, কার নির্দেশে সে প্রক্সি দিতে এসেছেন। তখন সে তন্ময়ের নাম বলছে।' জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আরোও বলেন, 'প্রক্সি দিতে সকালে ক্যাম্পাসে এসেছেন। প্রক্সি দেওয়ার পূর্বে তিনি তার ব্যক্তিগত ফোন তন্ময়ের কাছে জমা রেখেছিলেন। তন্ময় শাহমখ্দুম হলের দ্বিতীয় তলায় থাকেন।'

খোঁজ নিয়ে জানা যায়, মুশফিক তাহমিদ তন্ময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি শাহ মখ্দুম হলের দ্বিতীয় তলায় থাকেন। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তিনি। এছাড়া প্রক্সিদাতা বায়েজিদ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের একই সেশনের শিক্ষার্থী।

রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, 'তন্ময় ছাত্রলীগের পদধারী নেতা হলেও সে কোনদিনই ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় না। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য, হলে হলে সিট বাণিজ্য, মাদক ব্যবসা এবং সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্যের সঙ্গে বেশ সক্রিয় ।'

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে একাধিকবার ফোন করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমরা বিষয়টি শুনেছি৷ এ নিয়ে কেন্দ্রীয় কমিটি ও আমার সভাপতির সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিবো।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, 'প্রক্সি জালিয়াতিতে ধরা পড়া বায়েজিদ একেক সময় একেকজনের নাম বলেছেন। এতে একাধিক ব্যক্তির নাম এসেছে। সেখানে মুশফিক তাহমিদ তন্ময়ের নামও বলেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখবে।' এতে প্রক্টরিয়াল বডি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা