শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে কৃচ্ছ্র সাধনে গুচ্ছ সিদ্ধান্ত

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্র সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্রের আলোকে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সংশোধন নিয়ে এসেছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারের জারিকৃত তিনটি পরিপত্রের আলোকে বাজেটের কৃচ্ছ্র সাধনের এই সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে বাজেট ব্যবস্থাপনা কমিটির পূর্ব আহুত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক (অর্থ ও হিসাব) ড. তারিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেনসহ আরো অনেকে।

আরও পড়ুন: ফের বাড়ছে মৃত্যু ও সংক্রমণ

সভার পর বিভাগীয় সভাপতিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পূর্বাপর সকল কিছু তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিমসহ অন্যান্যরা।

এ বিষয়ে বাজেট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও পরিচালক (অর্থ ও হিসাব) ড. তারিকুল ইসলাম বলেন, সভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে সরকারের জারিকৃত পরিপত্রগুলো নিয়েও বিভিন্ন সদস্য আলোচনা করেন। আলোচনা শেষে সরকারের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের বাজেটে কৃচ্ছ্র সাধন করে সে অনুসারে বাজেট ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-

আরও পড়ুন: আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

১. পরিবহনে জ্বালানি সাশ্রয়ে রিকুইজিশন দিয়ে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত গাড়ি ব্যবহার পরিহার করা। গাড়ির বর্তমান শিডিউল কমিয়ে এনে পুনরায় নতুন শিডিউল করা।

২. বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে না থাকলে কক্ষের বাতি ও পাখার সুইচ বন্ধ নিশ্চিত করা। যে সব জায়গায় এসি আছে সেখানে এসির ব্যবহার সীমিত করা। করিডর, উন্মুক্ত ও খোলামেলা স্থানে লাইটের ব্যবহার কমিয়ে আনা ও বৈদ্যুতিক সামগ্রীয় ক্রয় সীমিতকরণ।

আরও পড়ুন: রাস্তার পাশে মিলল ৫টি পাইপগান

৩. হলগুলোতে কমনপ্লেস ও বাথরুমে লাইট ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা।

৪. আপ্যায়নের ক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের জন্য স্বল্প মাত্রায় আপ্যায়নের ব্যবস্থা করা।

৫. পারতপক্ষে অনলাইনে সভার কার্যক্রম পরিচালনা করা।

আরও পড়ুন: অভিমানে গৃহবধূর আত্মহত্যা

৬. কম্পিউটার, আসবাবপত্র ও আনুষঙ্গিক খাতে ব্যয় অর্ধেকে নামিয়ে আনতে হবে। স্টেশনারি সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান বাজেটের ৫০ শতাংশ হ্রাস করা।

৭. শিক্ষাসফর আয়োজনের ক্ষেত্রে স্বল্প দূরত্বে আয়োজন করতে হবে, যেখানে স্বল্প সময়ে ঘুরে আসার মধ্যদিয়ে দিয়ে অর্থ ও জ্বালানী সাশ্রয় করা হবে।

৮. টিএ-ডিএ বিলের দাখিলের ক্ষেত্রে নূন্যতম পথের হিসাব ও খরচ দাখিল করা। ভ্রমণ বিলের ক্ষেত্রে রেন্ট-এ কার বা বিলাসবহুল যানবহনের বিল দাখিল পরিহার করা।

আরও পড়ুন: কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

৯. দেশের ভেতরে প্রশিক্ষণে অংশগ্রহণ করে এ খাতের ব্যয়কে কমিয়ে আনা।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমরা সকলেই জানিয়ে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা একটি কঠিন সময় পার করছি। বিশেষ করে অর্থনৈতিক সংকট মোকাবিলা সকলকেই করতে হচ্ছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে আমরা অনেক সংকট মোকাবিলা করতে পেরেছি। তবে এখানেই শেষ নয়। সামনে আরও খারাপ সময় আসতে পারে। তার প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। তারই অংশ হিসেবে সরকার কৃচ্ছ্র সাধনের উপরে জোর দিয়েছে। সরকারের এই নির্দেশনার আলোকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনা করবো।

আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসীর মৃত্যু

তিনি আরও বলেন, আমাদের সকল ক্ষেত্রে ব্যয় নির্ধারণের ক্ষেত্রে নিজের পরিবারের জন্য ব্যয়ের সময় যেমন আমরা কৃচ্ছতা সাধন করি ঠিক তেমনি করে অফিস পরিচালনার ক্ষেত্রেও কৃচ্ছ্র অবলম্বন করে ব্যয় করার মধ্যদিয়ে আমরা বর্তমান সংকট মোকাবিলা করতে পারি। সভায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ গতিশীল করার জন্যও কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা