সারাদেশ

রাস্তার পাশে মিলল ৫টি পাইপগান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি দেশীয় তৈরি পাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডরে খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জরে নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের পাশে মজুমদারহাট এলাকায় ১০নং
নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের কিছু সদস্যের সাথে ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ ছাত্রলীগ সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অস্ত্রগুলো কোন এক পক্ষ রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমেনা বেগম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় কয়েকজনকে ভাবে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে ওসি সাহেব বিস্তারিত বলতে পারবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

পর্তুগিজ রাজপরিবারের ছোঁয়াতে নতুন সম্ভাবনায় সিলেটের চা

সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে...

জাইকার সহযোগিতায় সুন্দরবন উপকূলীয় বন রক্ষা ও ভাঙন রোধের উদ্যোগ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

আ’লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি খোকনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্ন...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা