নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৪টি বসতঘর 
সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৪টি বসতঘর 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাজী বাড়ি এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন : পুলিশকে আধুনিক করতে চাই

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় স্থানীয় খোকনের অগ্নিকাণ্ডের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক খোকন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ জহুরুল হকের ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, খোকন ও গাজী আলমসহ চারজনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১৪ নির্দেশনা

সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকার মত হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা