সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান
সারাদেশ

সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকার জরিমানা করা হয়েছে। ক্রেতার কাছে ন্যায্যমূল্যের চেয়ে বেশিমূল্যে চার্জার ফ্যান বিক্রি, ইলেকট্রনিক্স সামগ্রীর ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শন করতে না পারা এবং হোটেলের রেফ্রিজারেটরে (ফ্রিজ) কাঁচা মাছ মাংসের সঙ্গে আগের দিনের রান্না কর খাবার এবং ময়দার খামির রাখার অপরাধে ওই জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন : পুলিশকে আধুনিক করে সক্ষমতা বাড়াতে চাই

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামসুল আলমের নেতৃত্বে প্রথমে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উল্লেখিত সড়কের মেসার্স সাজু ইলেকট্রিক দোকান মালিকের কাছে ইলেকট্রনিক্স সামগ্রী’র ক্রয়-বিক্রয় রশিদ দেখতে চাওয়া হলে তা দেখাতে ব্যর্থ হন। ফলে দোকানের ইলেকট্রনিক্স্ পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শন করতে না পারা অভিযোগে প্রতিষ্ঠানের মালিক সামসুল হকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ন্যায্যমুল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির দায়ে একই সড়কের নিপা ইলেকট্রিকের মালিক এস এম জিয়া এবং বাতিঘরের মালিক মো. একরাম হোসেনের প্রত্যেকের সাত হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন : চোখ বন্ধ রাখলে হবে না

অন্যদিকে, শহরের বঙ্গবন্ধু সড়কের তাজির উদ্দিন গ্র্যান্ড হোটেলের একটি রেফ্রিজারেটরে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে আগের দিনের রান্না কর খাবার এবং ময়দার খামির সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠাটির স্বত্ত¡অধিকারী মো. মতিয়ার রহমানের কাছে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ অভিযানে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন সরকার ও থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিফতরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা