হাইকোর্টের নির্দেশ সত্বেও প্রধান শিক্ষককে যোগদানে বাধা
সারাদেশ

হাইকোর্টের নির্দেশ সত্বেও প্রধান শিক্ষককে যোগদানে বাধা

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে কাজে যোগদানে বাধা প্রদান করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিবাদ করায় গালিগালাজ, লাঞ্ছিত করাসহ চেয়ারের আঘাতে আহত করা হয়েছে ওই শিক্ষককে। মামলা করায় হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, পারিবারিক একটা ঘটনায় মামলার প্রেক্ষিতে আমি সাময়িকভাবে বরখাস্ত ছিলাম। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।

হাইকোর্ট থেকে যোগদানের রায় পেয়ে নিয়মানুযায়ী দায়িত্ব হস্তান্তরের জন্য চিঠি দেই। গত ১৪ জুন থেকে নিয়মিত স্কুলে যাতায়াতও করছি। কিন্তু তবুও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব ছাড়ছেন না।

এ অবস্থায় গত ২০ জুলাই সকাল ১০ টার দিকে শিক্ষক কমনরুমে পৌছামাত্রই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও সভাপতি রফিকুল ইসলাম সোনার (৫৮) সহ অভিভাবক সদস্য মো. আতাউর রহমান (৪২), মো. মিল্লাত হোসেন (৩২), মো. আব্দুস সালেক (৬০), মোছা. নাসিমা আক্তার (২২), মো. হাসানুর রহমান (৪২), মো. মোস্তাকিম বাবু (৫০) দলবদ্ধভাবে এসে আমাকে মারধর করেন।

আরও পড়ুন : চোখ বন্ধ রাখলে হবে না

এর কিছুক্ষণ পর বিষয়টি মিমাংসার জন্য কৌশলে আমাকে নাসিমা আক্তারের বাবা আব্দুস সালেক সৈয়দপুর উপজেলার কামারপুকুর দলুয়া চৌধুরীপাড়ার বাড়িতে ডেকে নিয়ে একটি ঘরে আটকিয়ে ওই লাঞ্ছনাকারীরা সকলে আবারও মারধর করেন।

এসময় আমার সাথে আসা আমার ভাগিনা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে আমার ঠোটে ৭ টি সেলাই দিতে হয়েছে। পরের দিন এ ঘটনায় উল্লেখিতদের আসামী করে মামলা করি। এরপর থেকে আসামীরা মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিয়ে যাচ্ছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। একদিকে হাইকোর্টের আদেশ অবমাননা করেছেন।

অন্যদিকে বেআইনীভাবে আমাকে মারপিট করেও তারা অন্যায়ভাবে হয়রানী করছে। ফলে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতিসহ কমিটির কতিপয় সদস্য স্কুলের টাকা ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বেআইনী ও অনিয়মতান্ত্রিক উপায়ে মেরে খেতে চায়। এর সাথে একমত না হওয়ায় তাঁরা আমাকে অপসারণের ষড়যন্ত্র শুরু করেছেন।

আরও পড়ুন : করোনায় আরও ৪ জনের ‍মৃত্যু

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, প্রধান শিক্ষক কখনই আমার কাছে আসেনি। কাকে দায়িত্ব বুঝিয়ে দিবো। তাছাড়া এটা কমিটির কাজ। আমার বিরুদ্ধে তিনি মিথ্যে অভিযোগ করেছেন। স্কুলে তাকে লাঞ্ছিত করার মত কিছুই ঘটেনি। নাসিমার বাবা আব্দুস সালেকের বাসার ঘটনা তাদের পার্সোনাল মেটার। সে ব্যাপারে আমি কিছু বলতে পারবোনা।

বিদ্যালয়ের সভাপতি স্মৃতি আর্ট প্রেসের সত্বাধিকারী রফিকুল ইসলাম সোনারের সাথে যোগাযোগ করেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণ বৈধ কি না, হাইকোর্টের রুলে প্রশ্ন

বাংলাদেশে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিদ্যমান আইন ও নীতিমা...

গরমে সারাদেশে বিদ্যুতের সংকট, বাড়ছে লোডশেডিংয়ের শঙ্কা

তীব্র গরমের মধ্যে সারা দেশে বিদ্যুৎ সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। উৎপাদন ঘাটতি,...

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটে কঠোর সতর্কতা: ৩০ জুন থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট ব্যবস্থাপনা নিয়ে নতুন ও ক...

মস্তিষ্ক কেন ভুলে যায়? স্মৃতিশক্তি কমার কারণগুলো জানুন

দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়ও অনেক সময় মনে রাখা কঠিন হয়ে পড়ছে? নাম, তারিখ বা গ...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা