সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ২
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল ও হাতিয়াতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

আরও পড়ুন : পুলিশকে আধুনিক করতে চাই

নিহতরা হলো, চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের বারইপড়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে মো. শাহজাহান মোল্লা (৪৫) এবং হাতিয়া পৌরসভার গুল্লাখালি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নিহা আক্তার (৭)। নিহত নিহা গুল্লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিলো।

সোমবার (২৫ জুলাই) রাতে এবং মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্তা কামরুল ইসলাম জানান, সোমবার (২৫ জুলাই) রাতে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাড়িতে পথে তার রিকশাটি মন্ডবি বেপরী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির সিএনজি তার রিকশাটিকে সামনে থেকে চাপা দিলে গাড়ি দুটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে দুই চালকসহ আহত হন শাহজাহান। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন : সবচেয়ে অপরাধ হচ্ছে ব্যাংক খাতে

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুঁটির পর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা-নলচিরা সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিল স্কুলছাত্রী নিহা আক্তার। বিদ্যালয় থেকে কিছু দূর যাওয়ার পর পিছন থেকে একটি দ্রুত গতির টমটম গাড়ি তাকে পিছন তেকে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সবচেয়ে অপরাধ হচ্ছে ব্যাংক খাতে

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পতক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা