রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: লন্ডন প্রবাসী পিতা-পুত্রের মৃত্যু

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘এ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ) পরীক্ষা চলাকালে কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদেরকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন- এখলাছুর রহমান ও মো. সজিব। এখলাছুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। সজিব ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে দুপুরে এক ছাত্রীকে আটক করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ঘোষণা ছাড়াই বাড়াল মিটার চার্জ

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন লিমন নামে একজন। তার সিট পড়েছিল ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে। কিন্তু তার পরিবর্তে সেখানে প্রক্সি দিতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলাছুর। পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

অন্যদিকে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে সিট পড়ে তানভীর আহম্মেদ নামে এক শিক্ষার্থীর। যার রোল নম্বর-৩৯৫৩৪। তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মো. সজিব। পরীক্ষা চলাকালে র‌্যাব তাকে আটক করে। তৃতীয় শিফটে ওই ছাত্রীকে আটক করা হয়।

আরও পড়ুন: সমালোচনা গুরুত্ব দিচ্ছি না

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালে সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুইজনের সম্পৃক্ততা মিলেছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। আরেকজনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা