‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাবিতে ভর্তি পরীক্ষা শুরু
শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনের কাজটা খুব সহজ নয়

সোমবার (২৫ জুলাই) সকাল ৯ টায় ‘সি’ ইউনিটের শিফট-১ এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধ। প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় সকাল ১০টায়।

দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয় দুপুর ১১টায় এবং শেষ হয় দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সবশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪ টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের প্রথম শিফটে ১৯ হাজার ৩৫৮, দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ শিফটে ১৭ হাজার ৬৮৪ জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ‘এ’ ইউনিটের প্রথম শিফটে ১৬ হাজার ৮১০ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফট ১৬ হাজার ৮০৯ জন করে পরীক্ষার্থী প্রতিদ্বদ্বিতা করবে।

আরও পড়ুন : দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ

সর্বশেষ ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ১৭ হাজার ৭১১, দ্বিতীয় শিফটে ১২ হাজার ৪৩৭ এবং তৃতীয় শিফটে অংশগ্রহণ করবে ৮ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘এ' ইউনিট পরীক্ষা দিতে পারবেন। আগামী বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ ভর্তিযুদ্ধ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা