শিক্ষা

ইবিতে দু’গ্রুপের মারামারি

ইবি প্রতিনিধি: হলে নিজ গ্রুপের ছেলে তুলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে রবিবার দুপুরে হল কর্তৃপক্ষ উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি প্রথমিক সমাধান করেন। তবে ওই রুমে শিক্ষার্থী তুলার বিষয়ে কোন সমাধান দেয়নি কর্তৃপক্ষ।

জানা যায়, লালন শাহ হলের ৪০৩ নম্বর কক্ষের বৈধ দুই শিক্ষার্থী ক্যাম্পাসে নিয়মিত না থাকায় সিট দুটিতে নিজের অতিথি হিসেবে দুজনকে রাখেন ওই রুমে অবস্থানরত ছাত্রলীগকর্মী অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল। পরে তাদেরকে ওই কক্ষে স্থায়ীভাবে উঠাতে চান।

এদিকে ওই সিটে শনিবার রাতে নিজের এক কর্মীকে তুলতে যায় ওই হলের ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান। এসময় ওই কক্ষে থাকা অতিথি শিক্ষার্থীদেরকে সিট খালি করে দিতে বলেন। এসময়
মোস্তাফিজকে শাকিল বাধা দিলে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়।

ঘটনার জেরে রাত তিনটার দিকে মোস্তাফিজ ও তার সহযোগীরা শাকিলকে মারধর করেন বলে অভিযোগ করেন শাকিল। শাকিলের অভিযোগ, রাতে হলের করিডরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোস্তাফিজ এসে তাকে হুমকি দেন। এক পর্যায়ে চড়-থাপ্পড় দিয়ে মারধর করেন। এসময় মোস্তাফিজের সাথে ছাত্রলীগকর্মী ইসতিয়াক আহমেদ শাওন, মিরাজুল ইসলাম, আশিক, রাসেল ও রাফি ছিলেন বলে জানা যায়। পরে শাকিল লালন শাহ হল ও অন্যান্য হল থেকে তার বন্ধুদের ডেকে মোস্তাফিজের উপর চড়াও হয়। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়।

এ সময় তাদের কাছে রড ও লাঠিসোঠা দেখা যায়। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভোর সাড়ে চারটার দিকে প্রক্টরিয়াল বডি ও ছাত্রলীগ নেতা বিপুল হোসেন খান ও আলামিন জোয়ার্দার উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে রবিবার দুপুরে বিষয়টি সমাধানে তাদের উভয় গ্রুপকে নিয়ে আলোচনায় বসে হল কর্তৃপক্ষ।

এ সময় তাদেরকে পারস্পারিক মিল করিয়ে দিলেও ওই কক্ষ নিয়ে কোন সমাধান দেননি কর্তৃপক্ষ। তবে সভায় মারধরের ঘটনায় মোস্তাফিজুর রহমান দুঃখপ্রকাশ করেন।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম বলেন, রবিবার দুপুরে আমরা সব পক্ষকে নিয়ে বসে আলোচনা করে মিটমাট করে দিয়েছি এবং সবাইকে নতুন করে সমস্যা সৃষ্টি না করতে নির্দেশ দিয়েছি।
এছাড়া মাদক সংশ্লিষ্ট কিছু অভিযোগ এসেছে, এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা