শিক্ষা

রোগী সেজে প্রক্সি দিতে এসে আটক শিক্ষক 

রাবি প্রতিনিধি: নাকে-মাথায় ব্যান্ডেজ পড়ে অসুস্থ সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক জালিয়াত আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়।

আরও পড়ুন: বিশ্ব কঠিন সময় পার করছে

ওই জালিয়াতের নাম ডা. সমের রায়। তিনি খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক দাবি করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত আমিন নামের একজনের হয়ে তিনি প্রক্সি দিতে এসেছিলেন। তিনি মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ পড়ে পরীক্ষা দিতে এসেছিল। যাতে তাকে চেনা না যায়। তিনি খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিল সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডা. সমের রায় এর আগে এদিন আরো ৩জন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাদেরকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা