শিক্ষা

মঙ্গলবার থেকে পুরোদমে পাঠদান শুরু

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম চলছিল। দুই বছর পর আবারও আগের রূপে ফিরছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস

মঙ্গলবার (১৫ মার্চ) থেকে সব ধরনের প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়ের মতোই শতভাগ ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে সরকার।

করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দুই বছর বন্ধ ছিলো। সর্বশেষ গত বছর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান শুরু হয়।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলেও দুই দফায় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠদান বন্ধ রাখা হয়। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত আকারে ক্লাস শুরু হয় আর ২ মার্চ থেকে সীমিত আকারে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাকা বোর্ডে আরও পাস ৩৮

গত শনিবার (১২ মার্চ) একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান ১৫ মার্চ থেকে শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম চালু হলে পরীক্ষার সংখ্যা কমবে। শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর হবে। প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনই মূল্যায়ন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা