শিক্ষা

শিক্ষার মান উন্নয়নে কাজ করছি

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন ঝরে পড়ার হার অনেক কমে গেছে। আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমরা চাইছি শুধু শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে সব বিষয়ে দক্ষতা বাড়িয়ে দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বঙ্গবন্ধু যেমন সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছেন, আমরা সেই সোনার মানুষ তৈরি করছি।

আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

রোববার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক, কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে বছরে একটি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কম মানে অবমূল্যায়ন নয়। বরং শিক্ষার্থীদের মানবিক ও অন্য বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। কম পড়া ও পরীক্ষার মধ্যেই দক্ষতা বাড়ে। তাই করোনাকালে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

আরও পড়ুন: ইউক্রেনে মেয়র নিয়োগ দিয়েছে রাশিয়া

দীপু মনি বলেন, গবেষণা ছাড়া সব মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা সম্ভব নয়। গবেষণায় ইতিবাচক ফল এলে আর্থিক সক্ষমতা বুঝে জাতীয়করণ করা হবে। কারন শিক্ষার মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। শেখ হাসিনা সরকার, শিক্ষাবান্ধব সরকার।

তিনি আরও বলেন, নীতিমালা অনুযায়ী যোগ্যরা কোনো ধরনের সুপারিশ ছাড়াই এমপিওভুক্ত হবেন। আর যারা নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হন তারা কোনোভাবেই এমপিওভুক্ত হবেন না। বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী নুরুল দীনের কবিতা আবৃত্তি করে শোনান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা