শিক্ষা

শুরু হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণির ভর্তিযুদ্ধ শুরু হয়েছে।

আরও পড়ুন: জঙ্গি বিমান ভূপাতিত করেছে ইউক্রেন

শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিইউপির বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা হবে।

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা মোট চারটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামীকাল শনিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা হবে। আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা।

চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা ঢাকায় বিইউপির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পুতিনের অনুরোধে জরুরি বৈঠকে জাতিসংঘ

এছাড়া, আগামী ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসির ফল প্রকাশের এক মাসের মধ্যেই বিইউপিতে ভর্তি পরীক্ষা শুরু হলেও এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করেনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। তবে মেডিকেলের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, ডেন্টালের ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছর প্রথমবারের মতো ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় ও তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা হয়। এছাড়া দ্বিতীয়বারের মতো সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করবে

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা