শিক্ষা

ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে শুক্রবার। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই পরীক্ষা। বেলা ১১টা ১৫ মিনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন: হজযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা হবে।

৯৩০টি আসনের বিপরীতে এবার পরীক্ষায় বসার আবেদন করেছেন ৩০ হাজার ৭১৯ জন শিক্ষার্থী, সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রার্থী আছেন ৩৩ জন।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৪ জুন) বলেন, ক, খ, গ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের মধ্যে। এর মধ্যে বহুনির্বাচনীর জন্য ৬০ নম্বর এবং বাকি ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। দুই অংশের উত্তর দেয়ার জন্য আলাদা ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন নেয়া শুরু হয় ২০ এপ্রিল, ওই কার্যক্রম চলে ১০ মে পর্যন্ত। বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার যুক্তি দেখিয়ে এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি সাড়ে তিনশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধে শুরু হতে পারে

'গ' ইউনিটের পর ৪ জুন হবে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে।

ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যন্ত হলেও চারুকলার (চ ইউনিট) সাধারণ জ্ঞান পরীক্ষা হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

এবার পাঁচটি ইউনিটে ৬ হাজার ৩৫টি আসনের জন্যে ২ লাখ ৯০ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের জন্য ১ লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের জন্য ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনে ভর্তি হতে আবেদন করেছেন ৭ হাজার ৩৫৭ জন।

পরীক্ষার দিন কেন্দ্রে ভিড় না করতে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: নিজেকেই বিয়ে করছেন তরুণী

সেখানে বলা হয়, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে পরীক্ষার দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাসমান দোকান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও লিফলেটসহ অন্যান্য প্রচার কার্যক্রম ক্যাম্পাসকে অপরিচ্ছন্ন করে ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। পরীক্ষার দিন সেসব কার্যক্রম পরিচালনা করা যাবে না।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দেয়ার লক্ষ্যে পরীক্ষার দিন ক্যাম্পাসের প্রবেশপথ ও বিভিন্ন জায়গায় রোভার স্কাউট ও বিএনসিসিসহ শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা