ঢাকা বোর্ডে আরও পাস ৩৮
শিক্ষা
এইচএসসি পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বোর্ডে আরও পাস ৩৮

সান নিউজ ডেস্ক : আজ প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষনের ফল । প্রকাশিত ফলে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন এবং নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন আরও ২৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুন:ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

রোববার (১৩ মার্চ) দুপুরে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) জাহিদ বক্ত চৌধুরী এ বিষয়ে বলেন, এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইল ফোনে ক্ষুদেবার্তাও পাঠানো হয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

আরও পড়ুন:ইউক্রেনজুড়ে বিমান হামলা

জানা যায়, এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে কেউ একটি এবং কেউ একাধিক বিষয়ে আবেদন করেছেন। সে হিসেবে আবেদনপত্রের সংখ্যা প্রায় ৩০ হাজার।

আরও পড়ুন:তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য হাস্যকর

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । পরদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা শেষ হয় গত ২০ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

এইচএসসিতে এবার পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা