জাককানইবি প্রেসক্লাব কার্যালয় উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান
শিক্ষা

জাককানইবি প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের পঞ্চম তলায় প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

উদ্বোধন অনুষ্ঠানে নবনিযুক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর এবং ছাত্র পরামর্শক ও উপদেষ্টা দপ্তরের পরিচালক তপন কুমার সরকারকে সংবর্ধনা প্রদান করে সাংবাদিক সংগঠনটি। এসময় ফুল ও উত্তরীয় দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানায় প্রেসক্লাব।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, কলা অনুষদ ডীন আহমেদুল বারী, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক তপন কুমার সরকার, সাবেক ছাত্র পরামর্শক ড. শেখ সুজন আলী, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক হাফিজুর রহমান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদুল আহসান লিমন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খুরশিদুল আলম মুজিব ও সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজ নোমান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়টির প্রেসক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্য নিহার সরকার অংকুরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান।

কার্যালয় উদ্বোধনের সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতা করছে তারা আমার সন্তান। অনেক কাজে আমার সমালোচনা যেমন তারা করে তেমনি ভালো গুলোও তুলে আনে। যা আমার কাজে সুবিধা হয়। সত্য ও সঠিক তথ্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিবে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সার্বিক সহযোগিতাও করা হবে সাধ্যমতো।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজুওয়ান আহম্মেদ শুভ্র, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদি উল্লাহ্, লাইব্রেরিয়ান জালাল উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা রেজাওদ্দৌল্লা প্রধান প্রমুখ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা