শিক্ষা

রাবিতে র‍্যাগিং কাণ্ডে জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনধি,রাবি: রাতভর র‍্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রোববার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষকরা নিশ্চয়তা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের কোন র‍্যাগিং নেই।তারপরও এমন ঘটনা ঘটলো। আমার বন্ধুর উপর যে নির্যাতন করা হয়েছে তার বিচার চাই। এ সময় র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসেরও দাবি জানান।

তারা আরও বলেন, এমন ঘটনা শুধু বিভাগেই সীমাবদ্ধ থাকে না সেটা সারাদেশে ছড়িয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম ক্ষুন্ন হচ্ছে। এমন ঘটনার আমরা সর্বোচ্চ বিচার চাই।

এদিকে মানববন্ধনে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদেরকে এই মানববন্ধনে না আসার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও বাধা দেওয়া হচ্ছে।
এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের সুষ্ঠ বিচার চাই, অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই,শারীরিক ও মানসিক নির্যাতনের রিরুদ্ধে রুখে দাড়াও, র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই' ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন বহন করেন।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বৃহস্পতিবার শহীদ শামসজ্জোহা হলের ছাদে নাট্য কলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সামি এম সাজিদের উপর রাতভর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা