ছবি: সংগৃহীত
শিক্ষা

সাবেকুন নাহার সনির নামে বুয়েটে হল

নিজস্ব প্রতিবেদক: ২০০২ সালে বিএনপি-জামাতের শাসনামলে ছাত্রদলের দুপক্ষের এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাবেকুন নাহার সনি। তার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি ছাত্রী হলের নামকরণ করেছে। একইসঙ্গে নব নির্মিত ছাত্রী হলের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রাখা হয়েছে।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের স্বাক্ষর করা বুধবার (৩ নভেম্বর) এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ছাত্রী হল ও বিদ্যমান ছাত্রী হলের নামকরণের বিষয়ে ০২-১১-২০২১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৬তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ছাত্রী হল হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। তবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামের বিষয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হবে। বিদ্যমান ছাত্রী হলের নাম হবে সাবেকুন নাহার সনি হল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা