ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষা

ঢাবি খ ইউনিটে ৮৩ ভাগই ফেল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার খ ইউনিটে ১৮ হাজার ৮৫০ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৭ হাজার ১২ জন।

পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

এর আগে গত ২ অক্টোবর ঢাকাসহ আট বিভাগীয় শহরে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। খ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৫২৪ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছেন দারুণ নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. জাকারিয়া। তিনি ভর্তি পরিক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮০.৫ নম্বর। ২য় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আকতার এবং ৩য় হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ খালিদ খান।

ফলাফল জানার প্রক্রিয়া:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এ ছাড়া আবেদনকারীরা রবি, এয়াটেল, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল অপারেটর থেকে DU KHA (roll no) টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে ৩-৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা