ফাইল ছবি
শিক্ষা

ইবিতে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এতে আবেদনের প্রায় ৮৭ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইউনিটটি না থাকায় স্বতন্ত্রভাবে এই পরীক্ষা গ্রহণ করেছে ইবি কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদ ভবনে এই ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় এক হাজার ১৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে এই কেন্দ্রে এক হাজার ৩১৯ জন পরীক্ষা দেয়ার জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে৷ পরীক্ষায় উপস্থিতির হার ছিলো প্রায় ৮৭ শতাংশ।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা নিয়ে 'ডি' ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, প্রশ্নপত্র-ওয়েমারে নির্ভুলতাসহ কোনো প্রকার অসঙ্গতি ছাড়াই পরীক্ষা সু্ষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক ছিলো।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা