শিক্ষা

যানবাহন বন্ধ থাকলেও চলবে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে বিভিন্ন জেলার পাশাপাশি শুক্রবার কেন্দ্রীয়ভাবে পরিবহন মালিক সমিতিও বাস বন্ধ রাখার সিদ্ধান্তে অনড়। বাস না চললেও আজ (৫ নভেম্বর) নিয়োগ পরীক্ষাগুলো ঠিকই অনুষ্ঠিত হবে।

একাধিক নিয়োগ কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার তারিখ আগে থেকেই নির্ধারণ করা আছে। হঠাৎ করে বাস ধর্মঘটের ঘোষণা এলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কি-না জানতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে জনপ্রশাসনের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নতুন কোনো সিদ্ধান্ত এলে জানানো হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আজিজুর রহমান বলেন, অনেক আগেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের করার কিছু নেই। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, অনেক আগেই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। হঠাৎ করে ধর্মঘটের ঘোষণা এলো। পরীক্ষা বাতিল চাইলেই সম্ভব নয়। এর সঙ্গে অনেক বিষয় জড়িত।

চাকরিপ্রত্যাশীরা বলছেন, বেকার জীবনে তারা এমনিতেই পরিবারে এক ধরনের বোঝা হয়ে আছেন। তার ওপর চাকরির জন্য আবেদন করা ও পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের টাকাটাও পরিবার থেকেই নিতে হয়।

অনেকেই জানিয়েছেন, করোনা মহামারি শেষে নিয়োগ পরীক্ষা শুরু হলেও একাধিক পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় তারা কোনো একটিকে বেছে নিতে বাধ্য হচ্ছেন। শুক্রবারও এমন বেশ কিছু পরীক্ষা রয়েছে। এর মধ্যে পরিবহন ধর্মঘট শুরু হলে কেন্দ্রে যাতায়াত করতে গিয়ে তাদের বিপাকে পড়তে হবে।

শুক্রবার যেসব নিয়োগ পরীক্ষা

শুক্রবার সকালের পালায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, শ্রম আদালত, সিলেট; বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, খাদ্য অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ পরীক্ষা।

বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সমন্বিত সাত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, পল্লী উন্নয়ন অ্যাকাডেমি, শ্রম আদালত, সিলেট (দ্বিতীয় শিফট), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (দ্বিতীয় শিফট) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (দ্বিতীয় শিফট)-এর পরীক্ষা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা