শিক্ষা

রাবির প্রশাসনিক ভবনে তালা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যোগদানের দাবিতে প্রশাসনিক ভবন, সিনেট ভবন ও ভিসি বাসভবনে তালা ঝুলিয়েছে অবৈধ নিয়োগপ্রাপ্তরা। এছাড়া ফাইন্যান্স কমিটির সভা ও সিন্ডিকেট সভা পণ্ড করতে শনিবার সকালে এই ভবনগুলোতে তালা দেন তারা।

জানা গেছে, শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনে ফাইন্যান্স কমিটির একটি সভা হওয়ার কথা ছিল। এছাড়া আগামী ২২ তারিখ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। এই সভা দুটি যাতে অনুষ্ঠিত হতে না পারে, সে কারণেই ভবনগুলোত তালা লাগিয়েছে তারা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান মেয়াদের শেষ দিন গত ৬ মে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশে তাদের যোগদান স্থগিত রেখেছেন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা।

জানতে চাইলে নিয়োগপ্রাপ্ত রাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান সুমন বলেন, শনিবার যদি ফাইন্যান্স কমিটির সভা হয়, তাহলে আগামী ২২ তারিখে সিন্ডিকেট সভা হবে। আমরা শুনেছি, ওই সিন্ডিকেট সভায় আমাদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিলের জন্য সুপারিশ করা হবে। সে কারণে আমরা সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সভা যাতে না হয় তাই ভবনগুলোতে তালা লাগিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, তালা লাগানোর ঘটনাটি আমি শুনেছি। এ ধরনের ঘটনা ঘটতে পারে তা কয়েক দিন থেকেই আমি শুনছিলাম। সে কারণে প্রক্টরের মাধ্যমে থানায় মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থবছর শেষ হতে যাচ্ছে সেজন্য একটি ফাইন্যান্স কমিটির সভা ডেকেছিলাম। উদ্ভূত পরিস্থিতিতে সভা স্থগিত করেছি।

নিয়োগপ্রাপ্তদের বিষয়ে ভিসি বলেন, আমরা নিয়োগপ্রাপ্তদের আশ্বস্ত করেছি। এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয় প্রজ্ঞাপণ জারি করায় আমাদের হাত-পা বাঁধা রয়েছে। তাই শিক্ষামন্ত্রণালয়কে একটি বিহিত করতে অনুরোধ জানিয়েছি।

এর আগে গত ৬ মে ভিসি হিসেবে শেষ কার্যদিবস পালন করেন অধ্যাপক এম আব্দুস সোবহান। মেয়াদের শেষ দিনেই অ্যাডহকে নিয়োগ দেন ১৪১ জনকে। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান, স্ত্রী ও স্বজন, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মী ও সাংবাদিক রয়েছেন।

বিতর্কিত এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে এ দিন সন্ধ্যায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে গত ২৩ মে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এতে এ নিয়োগকে 'অবৈধ' উল্লেখ করা হয়। তদন্ত কমিটি এ নিয়োগে বিদায়ী ভিসিসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা