শিক্ষা

রাজশাহীতে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

সান নিউজ ডেস্ক : রাজশাহীতে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দানের মাধ্যমে এই কর্যক্রম শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ ২১০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এগুলো সব চীনের টিকা। এ ছাড়া পর্যায়ক্রমে রাজশাহীর অন্যসব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, মেডিকেল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার আদেশ এসেছে। তাই তাদের টিকা দেওয়া হচ্ছে। এতে কত শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে তা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে মেডিকেল শিক্ষার্থী আসলে তাদের টিকা দেওয়া সম্ভব হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা