শিক্ষা

চাকরি স্থায়ীকরণের দাবিতে বশেমুরবিপ্রবির উপাচার্য-রেজিস্ট্রার অবরুদ্ধ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : চাকরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রেখেছে কর্মচারীরা। বুধবার (১৬ জুন) বেলা ১১টা থেকে গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে আন্দোলন করে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ও পুলিশ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ আছেন উপাচার্য ও রেজিস্ট্রার।

বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, বুধবার বেলা ১১টার দিকে আমার ও রেজিস্ট্রারের দফতরে তালা ঝুলিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন এসেছে। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসিরউদ্দিন এ সমস্যা সৃষ্টি করে রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে কিছু লোককে কাজ দিয়েছেন। তাদের কোনো নিয়োগ বা অফিস আদেশ নেই। দৈনিক মজুরি ভিত্তিতে কিছু টাকা তাদের দিতেন। আমি যোগদানের পর এদের মধ্য থেকে যারা হতদরিদ্র তাদের দৈনিক মজুরির ভিত্তিতে কিছু টাকা দিয়েছি। এত লোক আমাদের এখানে প্রয়োজন নেই। আমরা কীভাবে তাদের কাজে লাগাব।

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা মনে করেছেন জুন মাসে বিশ্ববিদ্যালয়ে কিছু নিয়োগ আসতে পারে। তাই তারা নিয়োগ পাওয়ার জন্য এ আন্দোলন করছে। এখানে যদি কোনো লোক প্রয়োজন হয় তা আমরা স্বচ্ছতার সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় যাব। এত লোক আমরা নিতে পারব না।

আন্দোলনকারী মাসফিকুর রহমান বলেন, গত ১৩ মাস ধরে আমরা আন্দোলন করেছি। ভারপ্রাপ্ত উপাচার্যের সময় বলেছেন, আমি রুটিন দায়িত্ব পালন করছি। আমার নিয়োগ দেয়ার ক্ষমতা নেই। উপাচার্য নিয়োগ দিলে আমাদের একটা ব্যবস্থা হবে।

তিনি আরও বলেন, এ বছর ২ জুন থেকে আমরা দৈনিক মজুরিভিত্তিক ১৩২ জন আন্দোলন করে আসছি। ১২ জুন আমরা রেজিস্ট্রার স্যারের পায়ে ধরেছি। অথচ তিনি একটুও সদয় হননি। সেই কারণে উপাচার্য ও রেজিস্ট্রারের দফতর তালাবন্ধ করে রেখেছি। আমাদের দাবি মানা না হলে স্যারদের অবরুদ্ধ থাকতে হবে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছি। বর্তমানে আমাদের একটি টিম সেখানে অবস্থান করছে। এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। তাদের মধ্যে আন্দোলন চলছে। আলোচনা শেষে একটা ভালো ফলাফল আসবে বলে আশা করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা