শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার (১৬ জুন) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

এর আগে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, শিক্ষা ভবন, প্রেসক্লাব হয়ে সচিবালয়ের দিকে যায়। পরে সচিবালয় লিংক রোডে মিছিলটি পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে সেখানে দাঁড়িয়েই তারা তাদের দাবি জানিয়েছেন।

দাবির বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, আমাদের দাবি দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। সব শিক্ষার্থীদের টিকা দিতে হবে।

তিনি আরও বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর বাতিল করতে হবে। এবং করোনার সময়ে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা