শিক্ষা

ডুয়েটের ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বুধবার (১৬ জুন) ডুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডুয়েটের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদিন বলেন, আগামী ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা স্থগিত করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ফল দিতে না পারায় অনেক শিক্ষার্থী ডুয়েট ভর্তি আবেদন করতে পারেননি। এই অবস্থায় ভর্তি পরীক্ষা পেছানো ও আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি তোলেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে ডুয়েট রেজিস্ট্রার বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। এছাড়া আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

পরীক্ষার নতুন তারিখ প্রসঙ্গে ড. আনোয়ারুল আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা