ছবি: সংগৃহীত
শিক্ষা

ইইবিতে সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার, নয়জনকে সতর্কবার্তা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার এবং আরও নয়জনকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত শেষে সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান (রোল ৭০৭৮) সাংবাদিককে তলপেটে আঘাত করে, মোবাইল ফোন রিসেট করে মেডিকেল সেন্টারে ফেলে দেয় এবং প্রক্টর অফিসে মিথ্যা অভিযোগ দাখিলের দায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন।

একই বর্ষের রিয়াজ মোর্শেদ (রোল ৭০২০) ঘটনাটিতে সরাসরি সহযোগিতা করায় এবং আফসানা পারভীন তিনা (রোল ৭০৫১) মোবাইল ছিনিয়ে নেওয়া ও উসকানিতে জড়িত থাকায় তাদেরও একই মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম (রোল ৭০০৪), মিল্টন মিয়া (৭০২৫), মশিউর রহমান (৭০১৩), রাকিব হোসেন (৭০১৬); ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত (৭০১৪), মিনহাজুল আবেদীন (৭০০৮), সাব্বির হোসেন (৭০০২), সৌরভ হোসেন সজীব (৭০১৩) এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্নাকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের হলে অবস্থান নিয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, “শনিবার এ বিষয়ে হল প্রশাসনের সভা হবে। তবে তারা বৈধ শিক্ষার্থী না থাকায় হলে থাকতে পরবে না এ সিদ্ধান্ত হতে পারে।”

অন্যদিকে শহীদ আনাস হলের প্রভোস্ট ড. মো. আব্দুল কাদের বলেন, “এখনও আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি। যেহেতু তাদের ছাত্রত্ব নেই, সে ক্ষেত্রে মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা