শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সড়কে দুর্ঘটনা, আহত এক

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটলকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঝাল চত্বর দিক থেকে আসা শাটলকারটি প্রধান ফটকে মোড় নেওয়ার সময় একটি ভ্যান হঠাৎ সামনে চলে আসে। মুহূর্তেই সংঘর্ষে ভ্যানটি উল্টে যায় এবং শাটলকারের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হলে উপস্থিত শিক্ষার্থী ও অন্যান্য ভ্যানচালকরা দ্রুত তাকে ইবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।

ইবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন এবং শাটলকারের ভাঙা কাচে হাত-পায়ের কিছু অংশ কেটে গেছে। তাকে চিকিৎসা দিয়ে নয়টি সেলাই দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আবদুর রউফ বলেন, “ঘটনাটি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। শাটলকার চালক তানভীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আহত ভ্যানচালকের চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা দেবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা