ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

সান নিউজ অনলাইন 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।

তারেক রহমান শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান প্রতিভা চিহ্নিত করে তা বিকাশের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “হাদীসে ভালো, কেরাতে ভালো, খেলায় ভালো বা অংকে ভালো শিক্ষার্থীকে চিহ্নিত করে তাদের পারদর্শী করা হবে। এর মাধ্যমে আমরা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাব।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত শিক্ষাব্যবস্থা অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যেই জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষাক্যারিকুলামকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত করার কাজ করা হচ্ছে। শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ টিম ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তারেক রহমান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা চিহ্নিত করা এবং তা বিকাশ করা আমাদের দলের মূল লক্ষ্য। আমরা চাই, দেশের প্রতিটি শিশুর শিক্ষা ও বিকাশের সুযোগ সমানভাবে নিশ্চিত হোক। নিরাপদ শিক্ষা পরিবেশ এবং ক্যাম্পাস গড়তেই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি মেধাবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের শিক্ষাজীবনের প্রতি উৎসাহ প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়ে ভবিষ্যতে তাদের জন্য শিক্ষাক্ষেত্রে আরও সুযোগ সৃষ্টির অঙ্গীকার করেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা