ছবি: সান নিউজ
শিক্ষা

আল-আমিন মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর আল-আমিন মডেল একাডেমির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) আল-আমিন মডেল একাডেমি ২০২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান উপলক্ষে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর আল-আমিন মডেল একাডেমির পরিচালক মো. আব্দুল গফুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী তাহমিদ মুত্তাকী আহনাফসহ ৭৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

এবার আল-আমিন মডেল একাডেমিতে—প্রথম শ্রেণিতে ট্যালেন্টপুলে ১৩ জন, সাধারণ গ্রেডে ১৫ জন। দ্বিতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে ৮ জন, সাধারণ গ্রেডে ৭ জন। তৃতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে ২ জন, সাধারণ গ্রেডে ৩ জন। চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে ৪ জন, সাধারণ গ্রেডে ৮ জন। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৪ জন, সাধারণ গ্রেডে ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সর্বমোট ট্যালেন্টপুলে ৩১ জন এবং সাধারণ গ্রেডে ৪২ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা