প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে

নিজস্ব প্রতিবেদক:

চলমান করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সিদ্ধান্ত নেবে বলে ফের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই বৈঠকে যোগ দেন।

বাংলাদেশে গত ০৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ০৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে অনলাইনে পাঠদান চলছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার প্রস্তুতি নেওয়াসহ নানা নির্দেশনা দিলেও এখনো চালুর পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে। এরই আলোকে আগামী অক্টোবর মাসেও সরাসরি পাঠদান সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে।

এ প্রেক্ষিতে সাংবাদিকরা জানতে চাইলে ব্রিফিংয়ে জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তারা যখন মনে করবে, তখনই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা