সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক রীতা মণ্ডল ও ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি গাজী সানাউল হক
শিক্ষা

সেই বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে মার্কেট নির্মাণে মামলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: ঝালকাঠি শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বাণিজ্যিক মার্কেট নির্মাণের অভিযোগে মামলা করছে স্কুল কর্তৃপক্ষ। ম্যানেজিং কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা ও তার সহযোগীদের বিরুদ্ধে এ মামলা করা হবে।

তবে ঝালকাঠি পৌরসভা ইতোমধ্যে নির্মাণাধীন অবৈধ মার্কেটটি ভেঙে দিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান শিক্ষক রীতা মণ্ডল ও ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি গাজী সানাউল হক। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে অবৈধ রেজুলেশন বানিয়ে দ্রুতগতিতে শহীদ মিনার ভেঙে শারমিন মৌসুমি কেকা মার্কেটের দোকানঘর নির্মাণ শুরু করেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

প্রধান শিক্ষক বলেন, ‘আমাকে চাপে রেখে শারমিন মৌসুমি কেকা তার ব্যবসায়িক সহযোগী বিএনপি নেতা আনিসুর রহমান তাপুকে সঙ্গে নিয়ে স্কুলে আসা-যাওয়া করতেন। তাপু টেবিলে বসে একটি পিস্তল বের করে ভয় দেখাতেন। গত ১৪ আগস্ট শহীদ মিনার ভেঙে মার্কেট নির্মাণের কাজ শুরু করলেও ভয়ে শিক্ষকরা কেউ প্রতিবাদ করতে পারেনি। এরই মধ্যে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন ম্যানেজিং কমিটি এসে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।’

‘বিষয়টি জানতে পেরে পৌর কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা (প্ল্যান) বাতিল করে নির্মাণাধীন দোকানগুলো ভেঙে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে কেকা বিদ্যালয়, নতুন কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।’

আগামী ২১ ফেব্রুয়ারির আগেই বিদ্যালয় মাঠেই নতুন শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন প্রধান শিক্ষক। শহীদ মিনার ভাঙার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি গাজী সানাউল হক অভিযোগ করেন, শারমিন মৌসুমি কেকা স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর সুনাম ক্ষুণ্ন করে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছেন। বিষয়টি সংসদ সদস্য জানতে পেরে প্রধান শিক্ষক রীতা মণ্ডলকে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন। এ কমিটিতে থাকতে না পেরে কেকা স্কুলের ক্ষতি করতে উঠে-পড়ে লেগেছেন।

ঝালকাঠি শহরের সার্কিট হাউস সংলগ্ন প্রধান সড়কের পাশে গুরুধাম এলাকায় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এখানে ৪৭৫ জন ছাত্রী পড়ালেখা করে। পাশেই রয়েছে মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানেও প্রায় ৩৪০ জন ছেলেমেয়ে লেখাপড়া করে। দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয় পূর্ব সমাবেশ (অ্যাসেম্বলি), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস ও ২৬ মার্চের স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য রয়েছে সাড়ে পাঁচ হাজার বর্গফুটের খেলার মাঠটি। মাঠের পশ্চিম প্রান্তে ছিল শহীদ মিনারটি।

গত ১৪ আগস্ট শারমিন মৌসুমি কেকা খেলার মাঠের প্রায় ২০০০ বর্গফুট জায়গায় দশটি দোকান নিয়ে মার্কেটের নির্মাণ কাজ শুরু করেন।

কেকা একটি রেস্তোঁরায় গত ১০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুসারে দোকান নির্মাণ করা হচ্ছিল। প্রধান শিক্ষক যদি রাজি না থাকেন, তাহলে কোনোভাবেই নির্মাণ শুরু হতো না। তারা সবাই মিলে ষড়যন্ত্র শুরু করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা