খুলনা বিশ্ববিদ্যালয়
শিক্ষা

খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেবে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ গত ০১ সেপ্টেম্বর তারিখ থেকে অনলাইনে দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার সুবিধার্থে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারে গ্রামীণফোনের সঙ্গে সমঝোতা হয়েছে বিশ্ববিদ্যালয়টির।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা অনুসারে আগ্রহী শিক্ষার্থীকে গ্রামীণফোনের ১০ টাকা মূল্যের সিম কিনতে হবে। ওই সিম ব্যবহারকারী ২২৫ টাকার বিনিময়ে ৩০ দিনে ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা শুধু একাডেমিক কার্যক্রম সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই সিমের মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না।

সিম কিনতে আগ্রহীদের প্রয়োজনীয় তথ্যাদি আইডি কার্ড/জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা Google Form পূরণ করে অনলাইনে জমা দিতে বলা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা