বেনাপোল সীমান্তে গাঁজাসহ তিন পাচারকারী আটক
অপরাধ

বেনাপোল সীমান্তে গাঁজাসহ তিন পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বেনাপোলের শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন, উপজেলার শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী (১৯) শফিকুলের ছেলে রিয়াদ (২২) ও একই গ্রামের আশরাফুলের ছেলে সবুজ (২৮)।
৪৯ বেনাপোল বিজিবি ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে আটকের পর মাদকদ্রব্য মামলা দিয়ে মাদকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বুধবার (০৯ সেপ্টেম্বর) গভীর রাতে শালকোনা ফুলসরা মাঠের মধ্যে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, বহনকারীরা আটক হলেও প্রকৃত মালিকেরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। কিছু অসাধু মাদক ব্যবসায়ী প্রশাসনকে ম্যানেজ করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তার মধ্যেও মাদক ব্যাবসায়ীরা তাদের মাদকের চালান বিভিন্ন কৌশলে দেশের ভেতর প্রবেশ করে সুকৌশলে অন্য অঞ্চলে পাঠাচ্ছেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা