বোয়ালমারীতে জমি-জমার বিরোধে কৃষক নিহত
অপরাধ

বোয়ালমারীতে জমি-জমার বিরোধে কৃষক নিহত, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): জমি-জমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের সোনানগর গ্রামের কৃষক হায়াত আলী (৪৫)।

এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তার হলেন, এনামুল শেখ, খায়রুল ও হানিফ বেগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোনানগর গ্রামের বাদশা শেখদের সঙ্গে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের আজিমউদ্দিন শেখদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে আজিমউদ্দিনের ভাইয়ের ছেলে আলাউদ্দিন ও হায়াত আলী বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বাদশা শেখের ছেলে রবিউল শেখসহ কয়েকজন আলাউদ্দিনকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। হায়াত আলী ঠেকাতে গেলে বাদশা শেখের অন্য ছেলে এনামুল শেখ তার পেটে কাতরা ঢুকিয়ে দেন।

আলাউদ্দিন ও হায়াত আলীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে মারা যান হায়াত আলী (৪৫)।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘মামলা হয়েছে। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিসুজ্জামান ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজাহারভুক্ত দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা