গাঁজাসহ গ্রেপ্তারকৃত এক মাদক বিক্রেতা
অপরাধ

খুলনায় গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা মহানগর পুলিশ মাদকসহ চারজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে এক কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) কানাইলাল সরকার জানান, গ্রেপ্তারকৃতদের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় চারটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার গোবরচাকা ২ নম্বর ক্রস রোড এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল খালেক(৬০), সাতক্ষীরার রামেরডাঙা গ্রামের মৃত মোকাছেদ সরদারের ছেলে মো. মোক্তার হোসেন সরদার (৪৮), খুলনার খালিশপুর ১ নম্বর বিহারি ক্যাম্প পৌরসভা লাইন এলাকার মো. রহমত আলীর ছেলে মো. সুলতান (৩০), দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. জাহাঙ্গীর পাটোয়ারীর ছেলে মো. শফিকুল ইসলাম পাটোয়ারী (৩৩)।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা