অপরাধ

গ্রাহকের ৫০ কোটি টাকা আত্মসাৎ, মালিকসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ওয়ারী এ’ওয়ান হেলথ কেয়ার এবং এ’ওয়ান বাজার লিমিটেড নামে অনুমোদনবিহীন এবং ভুয়া মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির অফিসে অভিযান চালিয়েছে র‌্যাব-৩। গতকাল (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানের পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, কোম্পানিটি ডিরেক্টর নিয়োগ দেওয়ার নাম করে এবং লবঙ্গ টি নামক বিএসটিআই অনুমোদনবিহীন নিম্নমানের একটি পণ্য বাজারজাতকরণের জন্য জেলা, উপজেলায় ডিলার ও সেলসম্যান নিয়োগের নামে প্রায় ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ইত্তেফাক ভবনের ৫ম তলার ওই অফিস থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিপুল পরিমাণ তথ্য প্রমাণাদিসহ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলাম, পরিচালক (অর্থ) ফেরদৌস খান, পরিচালক (প্রশাসন) রেজাউল করিম মিণ্টু, পরিচালক (মানবসম্পদ) আবুল কালাম আজাদ, পরিচালক আসাদুল্যাহ দেওয়ান, পরিচালক আবদুস ছাত্তার ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব বলছে, নুরুল ইসলাম ২০১০ সাল থেকে প্রতারণা শুরু করে। প্রথমে পারফেক্ট গেটওয়ে নামে একটি ওয়েবভিত্তিক একটি প্রতিষ্ঠান খোলে। লোভনীয় অফারের কথা বলে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। ২০১৫ সালে মগবাজারে খুলে ‘এ ওয়ান’। এর কিছুদিন পর গত তিন বছর ধরে এ ওয়ান বাজার খুলে প্রতারণা চালিয়ে আসছিল। এরই মধ্যে ২৫ হাজার একাউন্ট খোলে। কারও কাছ থেকে ৫, কারও কাছ থেকে ১০, কারও কাছ থেকে ২০ হাজার টাকার ৪৬১০০ শেয়ার বিক্রি করে। প্রতি শেয়ার ১০০ টাকা করে, সাধারণ শেয়ার হোল্ডার ১০০০ টাকা করে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ’ওয়ান হেলথ কেয়ার এবং এ’ওয়ান বাজার লিমিটেড নামীয় প্রতিষ্ঠান ডেসটিনির মতো গ্রাহক সংগ্রহ করে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা করে আসছে। কিন্তু তাদের এরকম ব্যবসার সরকার কর্তৃক কোনো অনুমোদন নেই। এমনকি তারা যে নামে প্রতিষ্ঠান খুলেছে আদৌ তার কোনো অস্তিত্বও নেই, যা সম্পূর্ণ ভুয়া একটি প্রতিষ্ঠান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা