রাজাপুরে ইয়াবাসহ প্রভাষক গ্রেপ্তার
অপরাধ

রাজাপুরে ইয়াবাসহ প্রভাষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: রাজাপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী প্রভাষক মো. মাহফুজুর রহমান মাহফুজকে (৫৩) গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ টিম।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা শহরের হরিমন্দির রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজ এলাকার মৃত মমতাজ উদ্দিন আহম্মদের ছেলে ও আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাহফুজের বাসা ঘেরাও করেন। তাদের উপস্থিতি টের পেয়ে মাহফুজ পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে মাহফুজকে ডিএনসি’র কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকাল তিনটায় রাজাপুর থানায় সোপর্দ করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা