শতাধিক ইয়াবাসহ ইনসেপ্টার বিক্রয়কর্মী গ্রেপ্তার
অপরাধ

শতাধিক ইয়াবাসহ ইনসেপ্টার বিক্রয়কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: শতাধিক ইয়াবাসহ ইনসেপ্টা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসাদ মোড়লকে (৩২) গ্রেপ্তার করেছে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসাদ মোড়ল নগরীর আড়ংঘাটা থানার হামিদ মোড়লের ছেলে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ আসাদ মোড়লকে তল্লাাশি করে ব্যাগের ভেতরে দুই প্যাকেটে শতাধিক ইয়াবা পেয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা