বরিশালে অস্ত্র ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
অপরাধ

বরিশালে অস্ত্র ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপডি অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাদের বাড়ি থেকে ওই দুইজন গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন, ডা. মতিয়ার রহমানের ছেলে হাসিবুল ইসলাম শান্ত ও সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে সৈয়দ ফাইজুল ইসলাম।

র‌্যাবের সিপিএসসি'র ডিএডি আল-মামুন শিকদার জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিবুল ইসলাম শান্তর খাটের নিচ থেকে তিনটি চায়নিজ কুড়াল, দুটি রামদা, দুটি চাপাতি ও তিনটি ছুরি এবং সৈয়দ ফাইজুল ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা করে তাদেরকে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা