নিহত তরিকুল ইসলাম
অপরাধ

চুয়াডাঙ্গায় দোকান কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: তুচ্ছ ঘটনার জেরে মুদি দোকানের কর্মচারী তরিকুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছেন পাশের দোকানের কর্মচারী রিফাত। বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম সদর উপজেলার সুবদিয়া গ্রামের মনি উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরোজগঞ্জ বাজারের গৌতম স্টোরে কর্মচারী হিসেবে কাজ করতেন তরিকুল। আলমসাধু থেকে মালামাল নামানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সাহা স্টোরের আরেক কর্মচারী রিফাতের সঙ্গে কথা কাটাকাটি হয় তরিকুলের। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে রিফাত রাগান্বিত হয়ে তরিকুলের পেটে বুমা (বস্তা থেকে চাল বের করার ধারালো অস্ত্র) ঢুকিয়ে দেন। গুরুতর রক্তাক্ত জখম তরিকুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা