রিমান্ডে এসেও প্রতারণার চেষ্টা সাহেদের
অপরাধ

রিমান্ডে এসেও প্রতারণার চেষ্টা সাহেদের

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) রিমান্ড চলার সময়ে হঠাৎ অসুস্থতার ভান ধরেন রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম। তবে সেই প্রতারণার চেষ্টা কাজে দেয়নি। শেষ পর্যন্ত রিমান্ড এড়াতে পারেননি তিনি।

অসুস্থতার ভান ধরায় মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তাকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। এসময় তার শরীরে কোনো ধরনের সমস্যা নেই বলে জানান চিকিৎসকরা। তারা বলেন, সাহেদ করিম পুরোপুরি সুস্থ। হাসপাতালে থাকার মতো কোনো ধরনের শারীরিক জটিলতা তার নেই।

চিকিৎসকদের অনুমোদন পাওয়ার পর দুপুর দুইটা থেকে ফের দুদকের দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সাহেদ।

এর আগে দুদকের রিমান্ড এড়াতে সোমবার (১৭ আগস্ট) রাতে অসুস্থতার ভান শুরু করেন নানা প্রতারণায় জড়িত সাহেদ করিম। সকালে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা সংশ্লিষ্ট থানা থেকে দুদক কার্যালয়ে না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য। টানটান উত্তেজনায় হঠাৎ ভাটা পড়ে যখন তিনি স্বাভাবিক আচরণ শুরু করেন। আর ক্যামেরা দেখেই নিজেকে সরিয়ে নেন বারবার।

এর আগে ঋণ জালিয়াতি মামলায় আদালতে রিমান্ডের শুনানি চলার সময়ে সাহেদ নিজেকে করোনা পজিটিভ রোগী বলে দাবি করেন। তবে শেষ পর্যন্ত ধোপে টেকেনি সেই অসুস্থতার দাবিও।

পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে দুই কোটি ৭২ লাখ টাকার দুর্নীতির মামলায় দুপুরে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের তদন্ত কর্মকর্তা। এছাড়াও এরিমধ্যে অন্যান্য মামলা ও অভিযোগের অনুসন্ধান ও তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের আভাস দিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা