‘এফজেড ফোর্সের’ দুই সদস্য গ্রেপ্তার
অপরাধ

‘এফজেড ফোর্সের’ দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কোতোয়ালি থানার সদরঘাট এলাকা থেকে নব্য জেএমবির স্লিপার সেলের ‘এফজেড ফোর্স’ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। তারা হলেন- সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ এবং ইয়াছির আরাফাত ওরফে শান্ত।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কোতোয়ালি থানার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি নান চাকু এবং তাদের হাতে লিখিত জঙ্গি তৎপরতার নির্দেশনা, কর্ম পরিকল্পনা সম্বলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তারা একটি নতুন গ্রুপে ৭/৮ জন সদস্য একত্রিত হয়ে একটি স্লিপার সেল গঠন করে যার নাম দেয় ‘এফজেড ফোর্স’। এই উদ্দেশ্যে গত ৪ জুলাই সাফফাত ইসলাম ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে এবং ইয়াছির আরাফাত কেরানীগঞ্জের নিজ বাসা থেকে কথিত হিজরত করে সামরিক প্রশিক্ষণ এবং সদস্য সংগ্রহের চেষ্টা করে আসছিলেন।

তাদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা। এ উদ্দেশ্যে তারা অস্ত্র সংগ্রহ এবং বোমা প্রস্তুত করার মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জনের প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। এছাড়াও তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

সংগঠনের কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনা গ্রহণ করেন। ডিএমপির কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার পর গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা