যশোরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার
অপরাধ

যশোরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ধর্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার (১৭ আগস্ট) রাতে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

গ্রেপ্তারকৃত আবু রায়হান শহরের বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হেফজখানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। তার মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসায় রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদ্রাসায় রান্নার কাজ করছিলেন, তখন আবু রায়হান তাদের বাড়িতে গিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরো জানান, প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে সে তার মাকে জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোরে মাদ্রাসা থেকে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা