রিমান্ডের প্রথম দিনেই অসুস্থ সাহেদ হাসপাতালে
অপরাধ

রিমান্ডের প্রথম দিনেই অসুস্থ সাহেদ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাতদিনের রিমান্ডের প্রথম দিনই অসুস্থ হয়ে পড়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম। সোমবার (১৭ আগস্ট) জিজ্ঞাসাবাদের পর রাতে রমনা মডেল থানা হেফাজতে তিনি অসুস্থ বোধ করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য জানান, রাতে সাহেদ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হলে আগামীকাল বুধবার (১৯ আগস্ট) তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে ৭ দিনের রিমান্ডে এনে সোমবার (১৭ আগস্ট) জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল পাঁচটায় সাহেদকে রমনা মডেল থানা হেফাজতে নেওয়া হয়। তাকে আরও ছয়দিন জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ডের আগামী ছয়দিনও তার রমনা থানা হেফাজতে থাকার কথা।

অর্থ আত্মসাৎ ছাড়াও সাহেদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। ইতোমধ্যে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি ও করোনার সনদ কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে দুদক জিজ্ঞাসাবাদ করেছে।

সোমবার দুদকের সচিব মো. দিলওয়ার বখতের কাছে সাংবাদিকেরা জানতে চান, তাদের তথ্য-উপাত্ত ধরে আর কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না। কারণ, চুক্তির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন।

জবাবে দিলওয়ার বখত বলেন, ‘আমি জানি না। এটা অনুসন্ধানকারী কর্মকর্তারা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে যাকে প্রয়োজন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা