তেরখাদায় যুবককে কুপিয়ে হত্যা
অপরাধ

তেরখাদায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: তেরখাদা উপজেলার পুরাতন জয়সেনা গ্রামের জনি মোল্যাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জনি মোল্যা ওই গ্রামের মৃত মো. লুৎফর রহমান মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে গ্রামের বশার বিশ্বাস গংদের সঙ্গে নিহত জনি মোল্যাদের বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টায় মাছ ধরার ঘুনি চুরিকে কেন্দ্র করে জনি মোল্যা ও খোরশেদ মোল্যার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে খোরশেদ হাতে থাকা হাসুয়া দিয়া জনির পিঠে কোপ দেয়। এতে গুরুতর আহত ও অচেতন হয়ে যান জনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়। তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা