ছবি : সংগৃহিত
অপরাধ
বাল্যবিবাহ দেয়ার প্রচেষ্টা

জরিমানা দিলেন কনের বাবা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের বালিঘোনা এস এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার প্রচেষ্টার অপরাধে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে হাত পা বেধে স্বামীকে জবাই

সোমবার (১৩ মার্চ) দুপুর ১টায় ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে কনের বাড়ীতে উপস্থিত হয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতে কনের বাবা শাহজাহান মল্লিক আদালতের আদেশ মেনে নিয়ে ১০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন গাভা রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম সেরোয়ানী ও ইউপি সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পরকীয়ার বলি সেই দুই শিশুর দাফন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপ্রাপ্তবয়স্ক দশম শ্রেণীর এক ছাত্রীকে তার পরিবার বিবাহের আয়োজন করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রীর বাবাকে দশ হাজার টাকা জরিমান করা হয়। একই সাথে ছাত্রীর বাবা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তিনি তার কন্যাকে বিবাহ দিবেন না মর্মে অঙ্গীকার করেন।

আরও পড়ুন : নোয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের আপনারা বাল্যবিবাহ দিবেন না। আপনাদের ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ দিবেন। কোথাও যদি আমরা বাল্যবিবাহের সংবাদ পাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা