ছবি : সংগৃহিত
অপরাধ
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ

অবহেলার অভিযোগে পুলিশের মামলা

নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন : ৭ কিশোরকে ন্যাড়া করে দিল জনতা

শুক্রবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বংশাল থানায় এ মামলা দায়ের করা হয় জানিয়ে তিনি বলেন, তদন্তে কারো অবহেলা কিংবা গাফিলতির প্রমাণ পেলে তাকে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন : পাইলটের সনদ জাল, তদন্ত শুরু

থানা সূত্রে, তদন্ত করে দেখা হচ্ছে, ভবনের গ্যাস সংযোগ ও নকশাসহ কী কী গাফিলতি হয়েছে। ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কি না, তাও দেখা হচ্ছে।

এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছিল পুলিশ। ওই মামলায় কাউকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়নি। মামলাটি এখনো থানা পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাস ডিপো সংলগ্ন ৭ তলা ভবনে বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সরকারের বিভিন্ন সংস্থা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে, ভবনের বেজমেন্টের নিচে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন :

বিস্ফোরণে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা