অপরাধ

নোয়াখালীতে জিনের বাদশা আটক

নোয়াখালী (প্রতিনিধি) : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক প্রতারক জিনের বাদশাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক শহীদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে বর্নাট্য আয়োজনে ৭ মার্চ অনুষ্ঠিত

মঙ্গবার (৭ মার্চ) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতানো ফাঁদে ভন্ড প্রতারক জিনের বাদশা আটক করা হয়। জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক সহিদ জিনের ভয় দেখিয়ে ঝাড়ফুঁক, কবিরাজির কারসাজি করে প্রতারণামূলকভাবে ৮ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ অত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ড্রেনে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারামা থানায় মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই&rsquo...

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাস...

সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, ৬টিতে ছুটি ঘোষনা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাব...

বর্ণাঢ্য অভিনয়জীবন ও প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি

বাংলা চলচ্চিত্রের সোনালী ও নব্বইয়ের দশকের অন্যতম প্রভাবশালী ও বহুমুখী অভিনেতা...

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা